- Sale!

200.00৳ Original price was: 200.00৳ .150.00৳ Current price is: 150.00৳ . | Author | রাহিতুল ইসলাম |
| Publisher | স্বপ্ন ৭১ প্রকাশন |
| Edition | 1st Published, 2020 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
নরসিংদীর আলীনগর গ্রামে ছোট্ট একটা মিষ্টির দোকান ছিল সুমনের বাবার। কত লোক আসত সেই দোকানে! সুখবরের সঙ্গে মিষ্টির যে একটা সুসম্পর্ক আছে—সেটা সুমন সেই সময় থেকেই খুব কাছ থেকে দেখেছেন। কিন্তু বন্ধু–স্বজনদের ডেকে মিষ্টি খাওয়ানোর মতো সুদিন তাঁর জীবনে এসেছে কদাচিৎ। বাড়িতে অর্থনৈতিক টানাপোড়েন ছিল। কম্পিউটার বিজ্ঞানের ছাত্র ছিলেন, কিন্তু একটা কম্পিউটার কেনার মতো সামর্থ্য তাঁর ছিল না। ফ্রিল্যান্সিং করে এই তরুণের মাসিক আয় এখন সাড়ে ৫ লাখ টাকার বেশি! জীবনে অনেক সংগ্রাম করেছেন। এখন নরসিংদীর সুমনের গল্প নিশ্চয়ই সারা দেশের মানুষের জন্য অনুপ্রেরণা হতে পারে।
- Sale!

250.00৳ Original price was: 250.00৳ .190.00৳ Current price is: 190.00৳ . | Author | রাহিতুল ইসলাম |
| Publisher | স্বপ্ন ৭১ প্রকাশন |
| ISBN | 9789849874324 |
| Edition | 1st Published, 2024 |
| Number of Pages | 64 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
এস এম কামাল বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অগ্রদূত। তিনি ছাড়া বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইন্ডাস্ট্রির শুরুর দিকে কোনো কিছুই হত বলে আমি বিশ্বাস করি না। কামাল ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট যা আইবিএ নামে সুপরিচিত সেই আই বিএ’র প্রথম ব্যাচের সেরা ছাত্র ছিলেন। কামাল ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয় ১৯৭৯ সালের দিকে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইন্ডাস্ট্রিতে আমি তখন ক্যারিয়ার সবে শুরু করেছি। আর কামাল ভাই তখন বিশ্বের শীর্ষস্থানীয় কম্পিউটার ব্র্যান্ড আইবিএম বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার। আইবিএম সে সময়ে বাংলাদেশেরও শীর্ষ কম্পিউটার ব্র্যান্ড। কামাল ভাইয়ের নাম আমরা সবাই শুনতাম কিন্তু তাঁর সঙ্গে আমাদের সেভাবে দেখা হত না। তাঁকে চাকরিসূত্রে প্রায়শই দেশের বাইরে যেতে হত। তাঁর অফিসে গেলে তাঁর সেক্রেটারি বলতেন যে, ‘তিনি অফিসে নেই, দেশের বাইরে আছেন।’ যাহোক দুই বছর পরে এস এম কামালের সঙ্গে আমার চাক্ষুষ সাক্ষাৎ হয়।
- Sale!

250.00৳ Original price was: 250.00৳ .190.00৳ Current price is: 190.00৳ . | Author | রাহিতুল ইসলাম |
| Publisher | স্বপ্ন ৭১ প্রকাশন |
| ISBN | 9789849874362 |
| Edition | 1st Published, 2024 |
| Number of Pages | 88 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
‘তথ্যপ্রযুক্তির নায়ক’ সিরিজের দ্বিতীয় বই তথ্যপ্রযুক্তির নায়ক আব্দুল্লাহ এইচ কাফি। দেশের তথ্যপ্রযুক্তিতে অবদান রেখেছেন, এমন ১০ জনকে নিয়ে এই উদ্যোগ। এই ১০ ব্যক্তি হচ্ছেন তাঁরাই, যাঁদের হাত ধরে আজকের স্মার্ট বাংলাদেশ।
- Sale!

320.00৳ Original price was: 320.00৳ .240.00৳ Current price is: 240.00৳ . | Author | Rahitul Islam |
| Publisher | Swapno71 Prakashan |
| ISBN | 9789849421955 |
| Edition | 1st Published, 2020 |
| Number of Pages | 135 |
| Country | Bangladesh |
| Language | English |
This novel is not fictional. This story has taken from the life of a freelancer named Mahbub. How a youth become ideal in this profession do started from zero level that scenario is drawn in this novel ‘Outsourcing & a Tale of Love’. In addition to the life struggle of the story’s main protagonist Mahbub, there raised an intimate story of love in this novel.