Showing 33–48 of 91 results

  • Sale! ek-mutho-nobboi

    এক মুঠো নব্বই

    Original price was: 250.00৳ .Current price is: 190.00৳ .
    Author
    Publisher
    ISBN 9789849853282
    Edition 1st Published, 2024
    Number of Pages 111
    Country বাংলাদেশ
    Language বাংলা

    নব্বইয়ের দশক ছিল আমার বেড়ে ওঠার কাল। আটপৌরে সেই সময়টা কখনোই ভুলতে পারি না। ইন্টারনেট জিনিসটা কী তখনো সেভাবে জানি না। জীবনযাত্রা এখনকার মতো ‘ছুটে চলা’র নয়, বরং অনেকটাই ধীরলয়ের। স্কুলে যাই, বাড়ি আসি, বিকেলে খেলতে যাই। ক্লান্ত শরীর নিয়ে সন্ধ্যায় পড়তে বসা। কিছুক্ষণ পরই টিভিতে নাটক কিংবা অন্য কোনো অনুষ্ঠান।  বিনোদন বলতে একটাই মাধ্যম–বিটিভি। যা দেখতে বলে, দেখি সেটিই। এমন একটা জীবনে চোখের সামনে ঘটতে দেখেছি কত ঘটনা! রাজনীতি, খেলাধুলা থেকে শুরু করে কত জায়গায়।

  • Sale! abahani-mohammedan-and-story-of-that-time

    আবাহনী–মোহামেডান ও সেই সময়ের গল্প

    Original price was: 300.00৳ .Current price is: 225.00৳ .
    Author
    Publisher
    ISBN 9789849742074
    Edition 1st Published, 2023
    Number of Pages 112
    Country বাংলাদেশ
    Language বাংলা

    বাংলাদেশে যেকোনো ইতিহাস নিয়ে কাজ করা বেশ কঠিন। কারণ এই দেশে বেশিরভাগ মানুষই ইতিহাসটাকে নিজেদের মতো করে বোঝেন কিংবা মনে রাখেন। ঘটনার সুলুক সন্ধান করতে গিয়ে রীতিমতো গলদঘর্ম হতে হয়। অনেক সময় এমন হয়েছে ছোটবেলায় পত্রিকা পড়ে বা নিজের বিচারবুদ্ধি দিয়ে হয়তো একটা জিনিস জেনেছি একভাবে, সাংবাদিকতা করার সময় সেই ঘটনার কেন্দ্রে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলে দেখি পুরো ঘটনাই অন্য। বাংলাদেশের খেলাধুলায় ‘আর্কাইভিং’ নামের বিষয়টি নিয়ে কারও কোনো মাথা–ব্যথা না থাকায় এই সমস্যা আরও বাড়ে।

  • Sale! Neel-Circuser-Ghora

    নীল সার্কাসের ঘোড়া

    Original price was: 200.00৳ .Current price is: 150.00৳ .
    Author
    Publisher
    ISBN 9789849853251
    Edition 1st Published, 2024
    Number of Pages 72
    Country বাংলাদেশ
    Language বাংলা

    মানুষের সঙ্গে মানুষের কোনো একটা সম্পর্ক ঘটিয়ে দেয় দেখা। সেটা বয়ঃসন্ধি হোক বা বড় বয়সেই হোক। এই সম্পর্কের মেয়াদ কখনো স্বল্প, তো কখনো দীর্ঘস্থায়ী। এটাই মূলত সম্পর্কের জাদু। কোন সম্পর্ক কত দিন স্থায়ী হবে, তা কেউ আঁচ করতে পারে না। প্রত্যেক মানুষের একটি ব্যক্তিগত জাদুঘর থাকে। এই জাদুঘরে না চাইলেও প্রিয়–অপ্রিয় বহুবিধ মুখ ও মুখের স্মৃতি সঞ্চিত থাকে। পেরিয়ে আসা সময়ের সেই সব মুখ একসঙ্গে হাজারো খুচরো পয়সার মতো ঝনঝন করে বেজে ওঠে। মূলত সেসব নিয়েই নীল সার্কাসের ঘোড়া।

  • Sale! megher-vitor-meen

    মেঘের ভিতর মীন

    Original price was: 160.00৳ .Current price is: 120.00৳ .
    Author
    Publisher
    ISBN 9789849421948
    Edition 1st Published, 2020
    Number of Pages 80
    Country বাংলাদেশ
    Language বাংলা

    এসব লেখায় ফেলে আসা আমাকে লিখতে চেয়েছি। ফুরিয়ে যাওয়ার আগেই ফিরতে চেয়েছি সেই আমার কাছে, যেখানে অলক্ষ্যে ফুটে আছে ফুল, শনশন করে হাওয়া বইছে। কখনো বা পৃথিবী পেরিয়ে নিরুদ্দিষ্টের দিকে যাওয়া মায়ের কাছে ফিরতে চেয়েছি। দূরে, মায়ের আঁচল ধরে যেভাবে চুপচাপ হেঁটে গোধূলির আলোয় সাঁকো পেরিয়ে ঘরে ফিরছে ছোট্ট ছেলে, ফিরছে প্রিয় ডালিমফুলের কাছে। তবু মনে হয়েছে, ফেরা হয়নি। কত কিছুই তো বাকি থেকে গেছে।

    কবিতা, গদ্য বা গল্প যে নামেই ডাকা হোক না কেন এসব লেখা নিয়ে যাবে মেঘ–জল–মীনের কান্না–প্রেম ও বলতে না পারা কথার মুখোমুখি। সমস্ত চোরাজল সরিয়ে মেঘের দিকে উঁকি দিন, খুঁজতে পারেন কান্না পেরিয়ে মীনের চোখের ভেতর নিজের আমি ও আনন্দ…

  • Sale! freelancer-sumoner-dinrat

    ফ্রিল্যান্সার সুমনের দিনরাত

    Original price was: 200.00৳ .Current price is: 150.00৳ .
    Author
    Publisher
    Edition 1st Published, 2020
    Country বাংলাদেশ
    Language বাংলা

    নরসিংদীর আলীনগর গ্রামে ছোট্ট একটা মিষ্টির দোকান ছিল সুমনের বাবার। কত লোক আসত সেই দোকানে! সুখবরের সঙ্গে মিষ্টির যে একটা সুসম্পর্ক আছে—সেটা সুমন সেই সময় থেকেই খুব কাছ থেকে দেখেছেন। কিন্তু বন্ধু–স্বজনদের ডেকে মিষ্টি খাওয়ানোর মতো সুদিন তাঁর জীবনে এসেছে কদাচিৎ। বাড়িতে অর্থনৈতিক টানাপোড়েন ছিল। কম্পিউটার বিজ্ঞানের ছাত্র ছিলেন, কিন্তু একটা কম্পিউটার কেনার মতো সামর্থ্য তাঁর ছিল না। ফ্রিল্যান্সিং করে এই তরুণের মাসিক আয় এখন সাড়ে ৫ লাখ টাকার বেশি! জীবনে অনেক সংগ্রাম করেছেন। এখন নরসিংদীর সুমনের গল্প নিশ্চয়ই সারা দেশের মানুষের জন্য অনুপ্রেরণা হতে পারে।

  • Sale! tothoprojukti-nayok-s-m-kamal

    তথ্যপ্রযুক্তি নায়ক এস এম কামাল

    Original price was: 250.00৳ .Current price is: 190.00৳ .
    Author
    Publisher
    ISBN 9789849874324
    Edition 1st Published, 2024
    Number of Pages 64
    Country বাংলাদেশ
    Language বাংলা

    এস এম কামাল বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অগ্রদূত। তিনি ছাড়া বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইন্ডাস্ট্রির শুরুর দিকে কোনো কিছুই হত বলে আমি বিশ্বাস করি না। কামাল ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট যা আইবিএ নামে সুপরিচিত সেই আই বিএ’র প্রথম ব্যাচের সেরা ছাত্র ছিলেন। কামাল ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয় ১৯৭৯ সালের দিকে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইন্ডাস্ট্রিতে আমি তখন ক্যারিয়ার সবে শুরু করেছি। আর কামাল ভাই তখন বিশ্বের শীর্ষস্থানীয় কম্পিউটার ব্র্যান্ড আইবিএম বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার। আইবিএম সে সময়ে বাংলাদেশেরও শীর্ষ কম্পিউটার ব্র্যান্ড। কামাল ভাইয়ের নাম আমরা সবাই শুনতাম কিন্তু তাঁর সঙ্গে আমাদের সেভাবে দেখা হত না। তাঁকে চাকরিসূত্রে প্রায়শই দেশের বাইরে যেতে হত। তাঁর অফিসে গেলে তাঁর সেক্রেটারি বলতেন যে, ‘তিনি অফিসে নেই, দেশের বাইরে আছেন।’ যাহোক দুই বছর পরে এস এম কামালের সঙ্গে আমার চাক্ষুষ সাক্ষাৎ হয়।

  • Sale! tothyo-projuktir-nayok-abdullah-h-kafi

    তথ্যপ্রযুক্তির নায়ক আব্দুল্লাহ এইচ কাফি

    Original price was: 250.00৳ .Current price is: 190.00৳ .
    Author
    Publisher
    ISBN 9789849874362
    Edition 1st Published, 2024
    Number of Pages 88
    Country বাংলাদেশ
    Language বাংলা

    ‘তথ্যপ্রযুক্তির নায়ক’ সিরিজের দ্বিতীয় বই তথ্যপ্রযুক্তির নায়ক আব্দুল্লাহ এইচ কাফি। দেশের তথ্যপ্রযুক্তিতে অবদান রেখেছেন, এমন ১০ জনকে নিয়ে এই উদ্যোগ। এই ১০ ব্যক্তি হচ্ছেন তাঁরাই, যাঁদের হাত ধরে আজকের স্মার্ট বাংলাদেশ।

  • Sale! analog-to-smart-bangladesh-a-quest-for-digital-transfarmation

    Analog to Smart Bangladesh: A Quest for Digital Transfarmation

    Original price was: 2,200.00৳ .Current price is: 1,650.00৳ .
    Author
    Publisher
    ISBN 9789849742197
    Edition 1st Edition, 2023
    Number of Pages 296
    Country Bangladesh
    Language English

    However, at last I could manage my time, and finally the book: “Aborto, Analog Theke Digital Bangladesh O Amra.” (The Vortex, from Analogue to Digital Bangladesh and Us.) in Bengali Language was published last year. Meanwhile after publication of “ABORTO” there are several people from different corner requested to publish my memoir in English and accordingly after several modification and editing I’m pleased to publish this book “Analog To Smart Bangladesh—A Quest for Digital Transformation”. After completing my postgraduate from Dhaka University, I wanted to go to overseas for higher studies. But, as the saying goes: “Man proposes, BUT God disposes,” the same thing happened to me. Anyway, after completing some computer course at the Institute of Business Administration (IBA), Dhaka University in 1979, I started my career as a computer trainer in 1980. Thereafter, I got involved in the computer industry, in various capacities.

  • Sale! digital-bangladesh-ek-sofol-unnoyon-dorshon

    ডিজিটাল বাংলাদেশ: এক সফল উন্নয়ন দর্শন

    Original price was: 450.00৳ .Current price is: 330.00৳ .
    Author
    Publisher
    ISBN 9789849824244
    Edition 1st Edition, 2023
    Number of Pages 168
    Country বাংলাদেশ
    Language বাংলা

    ২০০৮ সালের ১২ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ আজ আর কল্পনা নয়, বাস্তব। মানুষ এর সুফল ভোগ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং মাননীয় আইসিটি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের প্রত্যয়ী নেতৃত্বে এবং নির্দেশনায় আমরা ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছি।

  • Sale! freelancing-and-a-tale-of-love

    Freelancing and A Tale of Love

    Original price was: 320.00৳ .Current price is: 240.00৳ .
    Author
    Publisher
    ISBN 9789849421955
    Edition 1st Published, 2020
    Number of Pages 135
    Country Bangladesh
    Language English

    This novel is not fictional. This story has taken from the life of a freelancer named Mahbub. How a youth become ideal in this profession do started from zero level that scenario is drawn in this novel ‘Outsourcing & a Tale of Love’. In addition to the life struggle of the story’s main protagonist Mahbub, there raised an intimate story of love in this novel.

  • Sale! ditio-jibon

    দ্বিতীয় জীবন

    Original price was: 300.00৳ .Current price is: 225.00৳ .
    Author
    Publisher
    ISBN 9789849742005
    Edition 1st Published, 2023
    Number of Pages 64
    Country বাংলাদেশ
    Language বাংলা

    তবে গান হিসেবে নয়, কবিতা হিসেবেই তিনি লিখেছেন বেশ কিছু অনবদ্য পঙ্ক্তিমালা। সেসবের সংকলন এ বই। বিশিষ্ট বাচিক শিল্পী তাহসিন রেজা প্রায় সব কটি কবিতাই আবৃত্তি করেছেন এবং প্রকাশ করেছেন। কবির বকুলকে আমি বলি, আপনি হলেন কবিদের বকুল। কবি’র বকুল। এ কবিতাগুলো প্রকাশকালেই আমি পড়েছি। বকুল লিখেছেন—১৪ মিনিট ১২ সেকেন্ড, এই চৌদ্দ মিনিট বারো সেকেন্ড তুমি আমার সাথে ছিলে/ এই চৌদ্দ মিনিট বারো সেকেন্ড পৃথিবীর সবকিছু থেমে ছিল।

     

  • Sale! hridoyer-bondhon-bangladesh-muktijuddo-o-nodiya

    হৃদয়ের বন্ধনে : বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও নদীয়া

    Original price was: 400.00৳ .Current price is: 300.00৳ .
    Author
    Publisher
    ISBN 9789849824237
    Edition 1st Published, 2023
    Number of Pages 136
    Country বাংলাদেশ
    Language বাংলা

    ৩০ লাখ মানুষের আত্মবলিদান—কবির ভাষায় ‘এক সাগর রক্তের বিনিময়ে’ এল স্বাধীনতা।  বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন চলছে, তখন আমি দশম শ্রেণির ছাত্র। এরপর পাঁচ দশক পার হয়ে এসেছি আমরা। মুক্তিযুদ্ধ নিয়ে অনেকে গবেষণামূলক কাজ করেছেন। তবু অনেক কাজ রয়ে গেছে বাকি। যত দিন যাচ্ছে, ইতিহাসের প্রত্যক্ষদর্শীদের আমরা হারাচ্ছি। বিলম্বে ইতিহাস বিকৃতি বা ভ্রান্তি ঘটে যাওয়ার আশঙ্কা বাড়বে। পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের দিনগুলোর ইতিহাস এবং তার চেতনাকে তুলে ধরতে মুক্ত আসর ও স্বপ্ন ’৭১ আন্তরিকভাবে কাজ করে চলেছে। তাদের কাজের সাথি হয়ে ইতিহাস অনুসন্ধানে হৃদয়ের বন্ধনে: বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও নদীয়া গ্রন্থ রচনার এই প্রয়াস।

  • Sale! dogdha-othoba-na-golper-chaya

    দগ্ধা অথবা না গল্পের ছায়া

    Original price was: 250.00৳ .Current price is: 190.00৳ .
    Author
    Publisher
    ISBN 9789849853275
    Edition 1st Published, 2024
    Number of Pages 96
    Country বাংলাদেশ
    Language বাংলা

    জোবায়ের মিলনের ১২টি গল্প নিয়ে ‘দদ্ধা অথবা না গল্পের ছায়া’ গল্পগ্রন্থ। দন্ধা অথবা না-গল্পের ছায়া ….এর প্রতিটি গল্প আমার, আপনার, আমাদের একটি পরিভ্রমণ; যেখানে আমরা চাইলেই পেরিয়ে যেতে পারি না কাম, বাসনা, লোভ, লালসা, আনন্দ, বেদনা, ক্রোধ এবং ঘৃণার মতো অনস্বীকার্য ছোট-বড় বিষয়গুলো। পেরিয়ে যেতে পারি না সত্যের সঙ্গে মিথ্যার, ন্যায়ের সঙ্গে অন্যায়ের চিরদিনের যুদ্ধ; জীবনের সঙ্গে যাপনের, শরীরের সঙ্গে মনের তুমুল ঝগড়া কিংবা নিত্যদিনের নিদারুণ দৃশ্য।

  • Sale! love-story-tajul

    লাভ স্টোরি তাজুল

    Original price was: 250.00৳ .Current price is: 190.00৳ .
    Author
    Publisher
    ISBN 9789849421979
    Edition 1st Published, 2020
    Number of Pages 112
    Country বাংলাদেশ
    Language বাংলা

    লাভ স্টোরি তাজুল এটি রসগল্পের সংকলন হলেও সব গল্প কিন্তু রসগোল্লার মতো মিষ্টি নয়। কোনো গল্পে করুণ রসও আছে। কোনোটায় বা রয়েছে তেতো রস। এসব মিলিয়েই এই রসগল্প। ভালোমন্দ বিচারের ভার সুপ্রিয় পাঠকের ওপর।

  • Sale! ontorale-pushpita

    অন্তরালে পুষ্পিতা

    Original price was: 200.00৳ .Current price is: 150.00৳ .
    Author
    Publisher
    Edition 1st Published, 2021
    Country বাংলাদেশ
    Language বাংলা

    ছয়টি গল্প আছে ‘অন্তরালে পুষ্পিতা’ বইটিতে, কাউকে নিয়ে লেখা নয়, তবু মনে হয খুব চেনা, আবার একেবারে অচেনা। অনলাইনে প্রথম লেখা ‘বন্ধু ‘ গল্পটি দৈনিক যুগান্তরে ছাপা হয়েছিল । প্রাচীর ,অপেক্ষা, মল্লিকা, ছেলেমানুষি ও পিঙ্ক ওলিন্ডার গল্প গুলিতে -অস্থির সময়ে ,স্থবির জীবনে ,বন্দি মনের ছাপ পড়েছে কোথাও কোথাও, পাঠক ক্ষমা করবেন।

  • Sale! chuti-hoye-jawa-hostel

    ছুটি হয়ে যাওয়া হোস্টেল

    Original price was: 300.00৳ .Current price is: 225.00৳ .
    Author
    Publisher
    ISBN 9789849824275
    Edition 1st Published, 2024
    Number of Pages 110
    Country বাংলাদেশ
    Language বাংলা

    ধরিত্রীর প্রতিটি শস্যকণা একইভাবে প্রবেশ করতে পারত প্রতিটি উদরে। এ পৃথিবী হতে পারত প্রেমের, হতে পারত তীব্র চুম্বনের, নারীর ভেজা চুলে হেলে পড়া নরম দুপুরের, হতে পারত নগ্ন পায়ের সাদা জুতোর। এ পৃথিবী হতে পারত তাদের, যারা বিশুদ্ধ ভালোবেসে তোমাকে জিতিয়ে দিয়ে হয়েছে ‘হারিয়ে যাওয়া শেরপা। আমাদের কী ঠিক অতটা জেতবার দরকার আছে? প্রাণপণ ছুটে সবাইকে মাড়িয়ে বাতাসের ঠিক অতটা উচ্চতায় যাবার? যেখানে গেলে ফুরিয়ে যায় অক্সিজেন আর ফুরিয়ে যাই আমরা নিজেই।