Sale!

বরিশাল বিবরণী

Original price was: 200.00৳ .Current price is: 150.00৳ . & Free Shipping

Name বরিশাল বিবরণী
Categorygf আঞ্চলিক ইতিহাস
Author ঈশ্বরচন্দ্র গুপ্ত
সংগ্রহ ও সম্পাদনা
তায়েব মিল্লাত হোসেন
Edition 1st
ISBN 978-984-518-012-2
No of Page 64
Language  বাংলা
Publisher স্বপ্ন ৭১ প্রকাশন

Description

প্রকাশকের নিবেদন
তৃণমূল পর্যায়ে পাঠক তৈরি করার লক্ষে্য জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে জেলা ও বিভাগীয় বইমেলার আয়োজন করা হয়। বরাবরের মতো এবারও স্বপ্ন ’৭১ প্রকাশন এতে অংশ নেয়। ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ময়মনসিংহ বিভাগীয় বইমেলা। যেখানে আমরা প্রকাশ করি শহর ময়মনসিংহের ইতিকথা নামে বইটি। যার প্রকাশনা উৎসবও হয় মেলায়। এমন আয়োজন বিভাগীয় বইমেলার ইতিহাসে এই প্রথম। আর ময়ময়সিংহের বইমেলায় খোদ সেই শহর নিয়েই গ্রন্থ প্রকাশ করাও ছিল একটি বিশেষ ঘটনা। যাহোক, বইটি স্থানীয় বিদগ্ধ পাঠকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। এই কারণে আমাদের ভাবনায় এল আঞ্চলিক গ্রন্থমালা সিরিজ বই হলে তা স্থানীয় বইপ্রেমীদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এর মাধ্যমে তৃণমূলের ঐতিহাসিক উপাদানও সংরক্ষণ করা যাবে। যা ভবিষ্যতের গবেষকদের জন্য সহায়ক গ্রন্থ হিসেবে কাজে আসবে। সেই পরিকল্পনা থেকেই উনিশ শতকের মধ্যভাগে কবি ও সাংবাদিক ঈশ্বরচন্দ্র গুপ্তের বরিশাল ভ্রমণের বিবরণ নিয়ে সংকলনগ্রন্থ বরিশাল বিবরণী। বলা যায় এটি আঞ্চলিক গ্রন্থমালা সিরিজের দ্বিতীয় বই।
আমাদের তাৎক্ষণিক পরিকল্পনা বাস্তবরূপ পেত না যদি বইটির সম্পাদক আমাদের আহ্বানে এগিয়ে না আসতেন। দ্রুততম সময়ে পাণ্ডুলিপিটি দেওয়ার জন্য লেখক-গবেষক তায়েব মিল্লাত হোসেনকে অশেষ ধন্যবাদ। বরিশাল বিবরণী আমরা প্রকাশ করছি বরিশাল বিভাগীয় বইমেলা ২০২৫ সামনে রেখে। ইতিহাসসমৃদ্ধ এই বই বরিশালবাসীর বিশেষ সমাদর পাবে বলে আমাদের বিশ্বাস।

আবু সাঈদ

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.