মানুষের ডেরায় স্বপ্নের খুঁটি
Original price was: 230.00৳ .173.00৳ Current price is: 173.00৳ . & Free Shipping
| Author | সেলিনা হোসেন |
| Publisher | স্বপ্ন ৭১ প্রকাশন |
| ISBN | 9789849422112 |
| Edition | 1st Published, 2022 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
কখনো চারপাশের মানুষের আচরণ সেই দৃশ্যটিকে আড়াল করে ফেলে। তখন সে নদীর ওপর দিয়ে হেঁটে যাওয়ার সাহস অর্জন করে। ভাবে, নদী কোনো জলের ধারা নয়, যেখানে পা ফেলা যায় না। নদীও অখণ্ড ভূমি, যেখানে শস্য এবং মানুষের সহ-অবস্থান।
9 in stock
Description
‘ওই লেংডু, এক কাপ চা দে।’ হুকুম দিয়ে ছেলেটি দোকানের সামনের বেঞ্চে বসে। গোফরান মিয়ার পাশে রাখা ক্রাচটা দেখে বলে, ‘কবে পা-টা গেল? মাস্তান ছিলি বুঝি? নাকি অ্যাকসিডেন্ট?’
কথা বলে না গোফরান মিয়া। কেরোসিনের স্টোভ বাড়িয়ে দেয়। ধপ করে জ্বলে ওঠে আগুন। তার মনে হয়, আগুনই এই মুহূর্তে তার চোখের সামনে একমাত্র দৃশ্য। একটি ছেলে মানুষের চেহারা নিয়ে ওর সামনে আস্তাকুঁড়। মাথা নিচু করে বয়ামের ঢাকনা খোলে গোফরান মিয়া। চায়ের পাতা আর চিনির বয়াম। কাপ-পিরিচ গোছায়। টেবিল-চামচটা রাখে কনডেন্সড মিল্কের পটের ওপর। টুং করে শব্দ করে-ইচ্ছে করেই করে, যেন বুকের ভেতরটা জাগিয়ে তুলতে চায়। ছেলেটির কানে সেই শব্দ অন্য রকম লাগে। শৈশবের স্মৃতির একটা কিছু ভেসে আসে সেই শব্দে। ক্ষণিকের জন্য আনমনা হয় ছেলেটি। সেই সময়ে পাতিলের ফুটন্ত পানিতে চায়ের পাতা দেয় গোফরান মিয়া। ভাবে, তার প্রিয় দৃশ্য তো শত্রুর মুখ এবং গোলাবারুদের রণক্ষেত্র। কখনো চারপাশের মানুষের আচরণ সেই দৃশ্যটিকে আড়াল করে ফেলে। তখন সে নদীর ওপর দিয়ে হেঁটে যাওয়ার সাহস অর্জন করে। ভাবে, নদী কোনো জলের ধারা নয়, যেখানে পা ফেলা যায় না। নদীও অখণ্ড ভূমি, যেখানে শস্য এবং মানুষের সহ-অবস্থান।
Additional information
| Publisher |
|---|
Only logged in customers who have purchased this product may leave a review.






Reviews
There are no reviews yet.