Sale!

সাক্ষাতে যত কথা

Original price was: 750.00৳ .Current price is: 565.00৳ . & Free Shipping

Name সাক্ষাতে যত কথা
Categorygf সাক্ষাৎকার
Author প্রশান্ত ভৌমিক
Edition 1st
ISBN 978-984-518-011-5
No of Page 304
Language  বাংলা
Publisher স্বপ্ন ৭১ প্রকাশন

Description

সাক্ষাৎকার যুগ্মকৃত শব্দটির আসল অর্থ দিয়ে শুরু করি—যে সাক্ষাতের সাহায্যে পেটের কথা অর্ধেক বলা, বাকিটা পেটের মধ্যে রাখা।
বইটিতে গৃহীত যাঁদের দেখা এবং শোনা ২০ জনের কথা বলা হয়েছে—মজার কথা তাঁদের একাশি শতাংশের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে প্রীতিময়তার সূত্রে। তাঁরা ‘স্রষ্টা’ (সাক্ষাৎকারীর ভাষায়)। তাঁদের সঙ্গে আমার সম্পর্ক কথার চেয়ে হাস্য-পরিহাস, কদাচিৎ-বা ওষ্ঠাধর সম্মিলিত অনুচ্চ রেখায়িত হাস্যের মিলনে। তাঁদের অনেক বইপত্র পড়েছি। দু’চার জন বক্ষোলীন, অনেকে পদলীন হয়েছেন। বাকিটা তাঁদের বই পড়ে। গোটা বিশেক ‘স্রষ্টা’কে দেখার প্রাশান্তিক দৃষ্টি এখানে পাবেন—যা অন্যত্র প্রাপ্য হবেন। কারণ তাঁদের অনেকের সাক্ষাৎকার আপনাদের পূর্বে চক্ষুগোচর-মনোগোচর হয়নি।
তবুও সব কথা জানা হয় না। বিদ্যাসাগর সার্টিফিকেট দিলেও আমার বন্ধু সুবোধ শব্দার্থের উপযোগী কিনা জানি না। তিলোত্তমার লেখা তার স্বভাব—সৌন্দর্যকে প্রত্যয়িত করে। বিনায়ক নিজে থেকে আলাপ করেছিলেন—সম্ভবত কবিতা আমি বুঝি কিনা—এই সংশয় নিয়ে। শ্রীজাত এই একই দলে। সঞ্জীবদা দেশ-এ আমার লেখা ছেপেছেন—অতএব তিনি সৃষ্টিকারী৷ অংশুমান আমার পদব্রজ গ্রহণ করতে চায়— কিন্তু মোজা-জুতোর জন্য পেরে ওঠে না। সিজার কতখানি কাটাকুটি করে জানি না— কিন্তু ওর ফিনিশিং টাচ স্মিত হাস্যসম। প্রচেত একেবারে ঝড়ের মতো ঝাঁপিয়ে পড়ে। সঞ্জীবদার শ্বেতপাথরে একটু দাগ পড়ে না। স্মরণজিৎকে কেউ ভুলতে পারে না কারণ ওকে কেউ ভুলে থাকতে পারে না। গৌতম ভট্টাচার্য জানেন না এ হেন বিষয় নেই বলে একটু ভয় করি। রঞ্জনদার লেখা নিত্যরঞ্জিত। জাহিরুল জাহির না করেও রুল জারি করেই।
উল্লাসের কথা বললেই উল্লসিত হই। আরেক সার্থকনামা শীর্ষেন্দু মুখোপাধ্যায়—বোধকরি একমাত্র দাদা যিনি পেটের কথা ঢেকে রাখতে পারেন না। আমার পেটের কথা খোলসা করে বলেছি। বাকি কাজ পাঠকের—সাক্ষাৎকারীর স্রষ্টা—অনুভবকে সাক্ষ্যে দেবেন তিনিই। আমি সৃষ্টি করি না—আস্বাদন করি। এই গুণেই আমাকে মাটিতে শুইয়েছেন—ভূমিকা লিখতে বলে। এরপর কেউ যে আমার সঙ্গে সাক্ষাৎ করবেন না—তামা-তুলসী-গঙ্গাজল নিয়ে দিব্যি করতে পারি।

বারিদবরণ ঘোষ

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.