বিশ্বকাপে ছিল বাংলাদেশও
Original price was: 280.00৳ .200.00৳ Current price is: 200.00৳ . & Free Shipping
বিশ্বকাপে ছিল বাংলাদেশও
রানা আব্বাস
Description
কিক-অফের আগে
ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চ, ব্যাপ্তি, মাহাত্ম্য নিয়ে কত লেখা পড়েছি, অগ্রজদের কাছে কত গল্প শুনেছি। আর মনে মনে স্বপ্নের জাল বুনেছি, যদি কোনো দিন সুযোগ আসে কাভার করার…। কঠিন পথ পেরিয়ে অবশেষে হাতেখড়ি। অভিষেক বরাবরই রোমাঞ্চকর। আর সেটা যদি হয় ফুটবল বিশ্বকাপ, সেখানে অভিষেকের রোমাঞ্চ নিঃসন্দেহে আরও বেশি।
এত বড় মঞ্চ, যেখানে দেখা হয় মেসি-রোনালদো-নেইমারদের লাস্ট ড্যান্স কিংবা ইয়ামালদের নতুন ইতিহাস গড়ার দৃশ্য। যেখানে তারকা-মহাতারকারা চলে আসেন একেবারে হাতছোঁয়া দূরত্বে। যা দেখা যায়, তাতেই মুগ্ধ হতে হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে ঘুরে ঘুরে বিশ্বকাপ কাভার করা তাই শুধুই রোমাঞ্চকর অভিজ্ঞতা নয় কিংবা পেশাদারি জায়গায় কঠিনতম পরীক্ষাই নয়, এমন সব গল্প নিয়ে ফেরা—লিখে না রাখলে হারিয়ে যেতে পারে সময়ের অতল গহ্বরে। স্মৃতিতেও যে ধুলো পড়ে।
বিশ্বকাপের শেষ দিকে স্বপ্ন ৭১ প্রকাশন-এর আবু সাঈদ তাগাদা দিলেন টুর্নামেন্ট কাভার করার অভিজ্ঞতা নিয়ে একটা বই লেখার। তাঁকে ধন্যবাদ, তিনি তাগাদা না দিলে হয়তো চরম আলস্যে জীবনের এই অমূল্য অভিজ্ঞতা দুই মলাটে আর প্রকাশ করা হতো না। শুধুই অভিজ্ঞতা? এটা একজন ক্রীড়া সাংবাদিকের কাছে স্বপ্নপূরণের গল্পও কি নয়?
এই স্বপ্নপূরণে অবিরত সমর্থন জুগিয়েছে স্ত্রী সুমাইয়া। কৃতজ্ঞতা দৈনিক আজকের পত্রিকার কাছে, যে প্রতিষ্ঠানের হয়ে ফুটবল বিশ্বকাপের মতো বিরাট ক্রীড়াযজ্ঞ প্রথমবারের মতো কাভার করার সুযোগ মিলেছে। বিশেষ করে আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান ভাইয়ের সাপোর্ট। ব্যস্ততার মধ্যেও পাণ্ডুলিপি পড়ে এটিএন নিউজের ক্রীড়া সম্পাদক পবিত্র কুন্ডু কিছু মূল্যবান পরামর্শ দিয়েছেন, দাদাকে ধন্যবাদ।
ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ আলোকবর্ষ দূরে থাকলেও নিজের দেশ নানাভাবে প্রাসঙ্গিক করে তোলার নিরন্তর প্রয়াস ছিল। বিশেষ করে মিক্সড জোন কিংবা সংবাদ সম্মেলনে অনেক চেষ্টায় পাওয়া সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশকে বিশ্বকাপে ‘রিলেটেবল’ করে তোলার চেষ্টা, ভিডিও কনটেন্ট রূপে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেই তুমুল আলোড়ন, যাকে বলে ভাইরাল। সে এক অনন্য অভিজ্ঞতা। তবে পাঠকের কাছে একটা কৈফিয়ত, বইয়ে ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনার কথা তুলনামূলক বেশি এসেছে। প্রধানতম কারণ, ব্রাজিল একটু আগেভাগে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। ওদিকে আর্জেন্টিনা দলকে অনুসরণ করা হয়েছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত।
আর্জেন্টিনা-ব্রাজিলের প্রতি বাংলাদেশের ফুটবল আবেগ এখন যেভাবে স্বীকৃতি পাচ্ছে, এটা আগে কমই দেখা গেছে। নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়া এখানে বড় ভূমিকা রাখছে, সামান্য অঙ্গুলি হেলনে স্ক্রল করতে করতে গোটা বিশ্ব যে চলে আসে চোখের সামনে। সে কারণে বোধ হয় সংবাদ সংগ্রহ এবং লেখার পাশাপাশি তৈরি করা একাধিক ভিডিও কনটেন্ট আর্জেন্টিনাতেও ছড়িয়েছে। বিশ্বকাপটা যেন এক অদ্ভুত অনুভূতি আর অভিজ্ঞতার মধ্য দিয়ে লেখা এক ভ্রমণকথা। এটি পড়ে আপনার কিছুটাও ভালো লাগলে তা হবে বইটির বড় সার্থকতা।
রানা আব্বাস
Only logged in customers who have purchased this product may leave a review.


Reviews
There are no reviews yet.