দ্য রয়্যাল গেম
Original price was: 200.00৳ .150.00৳ Current price is: 150.00৳ . & Free Shipping
Description
“সম্পূর্ণ বুদ্ধিভিত্তিক খেলা দাবা, সেখানে ভাগ্যের কোনো ভূমিকা নেই। সেখানে নিজের বিরুদ্ধে নিজে খেলাটা এক চরম হাস্যকর বিষয়… যেন নিজের ছায়া ডিঙিয়ে যাওয়ার চেষ্টার মতোই পরস্পরবিরোধী।”
— স্টেফান সোয়াইগ, দ্য রয়াল গেম
গল্পের মূল নিউ ইয়র্ক থেকে বুয়েনস এইরেসগামী এক জাহাজের যাত্রীরা জানতে পারেন, তাদের সঙ্গে জাহাজে ভ্রমণ করছেন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন। যে কিনা একজন অহংকারী ও রূঢ় প্রকৃতির মানুষ। তারা সবাই একত্রিত হয়ে চ্যাম্পিয়নের বিরুদ্ধে নিজেদের বুদ্ধিমত্তা পরখ করার চেষ্টা করেন। সবাই বেশ শোচনীয়ভাবে পরাজিত হন। এরপর এক রহস্যময় যাত্রী এগিয়ে আসেন তাদের পরামর্শ দিতে, আর তাতেই ঘুরতে শুরু করে খেলার গল্প। কী করে তিনি দাবা খেলায় এমন অসাধারণ দক্ষতা অর্জন করলেন, দক্ষতার পেছনে তাকে কী মূল্য দিতে হয়েছিল, তা-ই সোয়াইগের গল্পের মূল বিষয়বস্তু।
পর্যালোচনা
স্টেফান সোয়াইগের ছোট উপন্যাস দ্য রয়াল গেম। একবছর আগে আমি স্টেফান সোয়াইগের নাম শুনিনি। কিন্তু অথচ একসময় তিনি ছিলেন বিবিসির হিসেবে, বিশ্বের সবচেয়ে বেশি অনূদিত লেখক।
সোয়াইগের নিজের জীবনকাহিনী তাঁর দ্য রয়াল গেম ছোট উপন্যাসে গভীরভাবে প্রতিফলিত হয়েছে। যদিও বইটির ঘটনাপ্রবাহ হুবহু তাঁর জীবনের প্রতিচ্ছবি নয়। গল্পের সঙ্গে তার জীবনের বেশ কিছু লক্ষণীয় মিল রয়েছে। দক্ষিণ আমেরিকায় সোয়াইগের নির্বাসিত জীবন আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাঁর মানসিক যন্ত্রণা বইয়ে দেখা যায়। সোয়াইগ ছিলেন ইহুদি বংশোদ্ভূত একজন অস্ট্রিয়ান নাগরিক, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়েছিলেন। সোয়াইগের অকালমৃত্যুর ঠিক আগেই দ্য রয়াল গেম প্রকাশিত হয়।
গল্পের শুরু হয় জাহাজে করে দক্ষিণ আমেরিকার উদ্দেশ্যে রওনা হওয়া এক ব্যক্তিকে নিয়ে। জাহাজে উঠে জানা গেল, দাবা খেলায় বিশ্বচ্যাম্পিয়ন মিরকো জেনটোভিচ এক জাহাজেই সফর করছেন। বর্ণনাকারীসহ আরও কয়েকজন মিলে মিরকোকে দাবা খেলায় চ্যালেঞ্জ জানানোর সিদ্ধান্ত নেন। বিশ্বচ্যাম্পিয়ান দক্ষ কি না তা যাচাই করে দেখতে চান সবাই। প্রদর্শনীমূলক দাবা প্রতিযোগিতায় মিরকো খুব সহজেই তাঁর প্রতিপক্ষদের প্রায় সবাইকে হারিয়ে দেন। কিন্তু ঠিক তখনই ডক্টর বি. নামের এক রহস্যময় ব্যক্তি মাঝপথে এসে হস্তক্ষেপ করেন। মিরকোর প্রতিপক্ষকে পরামর্শ দিতে শুরু করেন সেই রহস্যময় ব্যক্তি। এই রহস্যময় ব্যক্তির উপস্থিতির কারণে মিরকো প্রথমবারের মতো দ্বিধায় পড়ে যান এবং খেলা শেষপর্যন্ত ড্র বা অমীমাংসিত থাকে। এরপর ডক্টর বি. এবং মিরকো নিজেদের মধ্যে এক নতুন খেলায় মুখোমুখি হন, যেখানে ডক্টর বি. প্রথমবারের মতো মিরকোর বিরুদ্ধে জয়লাভ করেন।
এরপর বর্ণনাকারী ডক্টর বি.-এর কাছে জানতে চান কীভাবে তিনি দাবায় এমন অবিশ্বাস্য দক্ষতা অর্জন করলেন। জবাবে ডক্টর বি. জানান নাৎসিদের হাতে বন্দী হওয়ার গল্প। তাকে একটি হোটেলের ঘরে আবদ্ধ অবস্থায় রাখা হলে মনকে ব্যস্ত রাখার মতো দাবা কৌশলের একটি বই ছাড়া আর কিছুই ছিল না। দিনের পর দিন ডক্টর বি. সেই বইয়ের কৌশলগুলো চর্চা করতে থাকেন। একসময় দাবা খেলা তাঁর মনে এক ধরণের গভীর নেশা বা বাতুলে রূপ নেয়।
ঘটনাপ্রধান ছোট উপন্যাস হওয়ার বদলে, ডক্টর বি.-এর এই গল্পটি মূলত দেখায় কীভাবে একাকীত্ব একজন মানুষের ওপর প্রভাব ফেলে। চরিত্রের মানসিক অবস্থার প্রতি সোয়াইগের বিশেষ নজর প্রমাণ করে, বন্দিদশা কীভাবে মানুষের ব্যক্তিত্ব বদলে দেয়। গল্পের কোনো চরিত্রকেই খুব গভীর বা অসাধারণভাবে গড়ে তোলা হয়নি; চরিত্রগুলো যেসব পরিস্থিতিতে পড়েছে, তা-ই তাদের আচরণ নিয়ন্ত্রণ করেছে। মিরকোর ক্ষেত্রে দাবা খেলার দক্ষতা ছাড়া প্রশংসনীয় আর কোনো গুণ নেই। একইভাবে, ডক্টর বি.-এর পরিচয়ও দাবা খেলার ক্ষমতা এবং তাঁর বন্দিদশার কাহিনীর বাইরে আর বিস্তৃত নয়। এমনকি বর্ণনাকারী, মিরকো ও ডক্টর বি.-এর দক্ষতার প্রতি যাঁর কৌতূহল ও তীব্র আকর্ষণ, তা-ই তাঁর চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠেছে। আমি সবাইকে এই ছোট উপন্যাসটি পড়ার অনুরোধ করব। এটি সত্যিই এক লুকিয়ে থাকা অমূল্য রত্ন এবং অত্যন্ত মনোমুগ্ধকর এক সৃষ্টি।
জাহিদ হোসাইন খান
Only logged in customers who have purchased this product may leave a review.



Reviews
There are no reviews yet.