গবেষণা সম্পর্কিত বই | স্বপ্ন ‘৭১ প্রকাশন
রবীন্দ্রনাথের অর্থনীতি-চিন্তা
The post রবীন্দ্রনাথের অর্থনীতি-চিন্তা appeared first on স্বপ্ন ‘৭১ প্রকাশন.
বাংলাদেশের ৬৪ জেলার গণহত্যা, গণকবর ও বধ্যভূমি এবং আন্তর্জাতিক গণমাধ্যম
বাংলার ইতিহাস হাজার বছরের শৌর্য বীর্য ইতিহাস। খ্রিস্টপূর্ব যুগ থেকে মোগল সাম্রাজ্য। ব্রিটিশ ঔপনিবেশ শাসন থেকে পাকিস্তান। দীর্ঘ নয় মাস পাকিস্তানের বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ৩০ লাখ শহীদের রক্ত ও দুই কিংবা চার লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালে অর্জিত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
মুক্তিযুদ্ধ আমাদের গৌরব ও অহংকারের। হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন। আমাদের অস্তিত্ব। অথচ ২০২৪-এর ৫ আগস্টের পর আমরা দেখলাম একদল মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, মুক্তিযোদ্ধাদের অপমান করতে। সামাজিক মাধ্যমে অপপ্রচার করে ছড়িয়ে দেওয়া হলো মুক্তিযুদ্ধকে। মুক্তিযুদ্ধ নিয়ে নানা ধরনের ন্যারেটিভ তৈরি করে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করা হলো। কিছু মিথ তৈরি করে বুঝানো হলো মুক্তিযুদ্ধ ছিল একটা ভুল। ভারতের ষড়যন্ত্র। এই নিয়ে তুমুল বির্তক সৃষ্টি হলো। নানাজনের নানা অপব্যাখা চলতে লাগে। কেউ কেউ আবার মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ‘গণ্ডগোল’ ও ‘রাতারাতি’ বলা শুরু করে এবং অনেকেই সচেতনভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে টেলিভিশনের টকশোতে এমন এমন তথ্য-উপাত্ত হাজির করতে লাগল, যা শুনে মর্মাহত। একটি রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যে দেশ পাওয়া, সেই দেশের ইতিহাস, সেই দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে হাস্যকর পরিস্থিতি তৈরি করা জাতি মনে হয় আমরাই একমাত্র।
নিরেট একটা সত্য তথ্য আজকাল প্রকাশ করতেও ভয় পায়। ৩০ লাখ শহীদের কথা বলতে সন্দেহ জাগে। এমন কী আমাদের পাঠ্যপুস্তকে ৩০ লাখের পরিবর্তনে ‘লাখ লাখ’ শব্দ যুক্ত করে। ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা হয়—এসব দেখে, ভাবলাম, দীর্ঘ দিন ধরে মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করার অভিজ্ঞতা, মুক্তিযোদ্ধাদের একবারে কাছ থেকে মুক্তিযুদ্ধের কথা শোনা, মুক্তিযুদ্ধের নিয়ে শত শত তথ্য সংগ্রহ এবং তা নিয়ে লেখালেখি ও বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ করা—এসব কী তবে বৃথাই যাবে!
তাই নতুন করে পুরোদমে শুরু করলাম বাংলাদেশের ৬৪ জেলার গণহত্যা, গণকবর, বধ্যভূমি এবং আন্তর্জাতিক গণমাধ্যম নিয়ে বইটি লেখার। জানিয়ে রাখি, ২০১৮ সালে মুক্তিযুদ্ধবিষয়ক ত্রৈমাসিক স্বপ্ন ’৭১ এর ‘গণহত্যা সংখ্যা’য় সারাদেশের ৫০০টি গণহত্যা, গণকবর ও বধ্যভূমি নিয়ে একটা দীর্ঘ লেখা লিখেছিলাম। এরপর ২০১৯ সালে প্রথম আলোর সেই সময়ের সহকর্মী রাশেদুল আলম রাসেল ভাই বলেন, ‘আমাদের অনলাইনে তো ধারাবাহিকভাবে এগুলো লিখতে পারিস।’ রাজি হয়ে গেলাম। মনে করলাম, অনলাইনে লিখলে অনেকেরই কাজ লাগবে। গবেষকরা সহজে পেয়ে যাবেন। সত্যি-ই সেটাই হলো। অনেকেই আমাকে ইমেইল করে, ফোন করে ধন্যবাদ জানালেন। টানা ৩২ দিন ৩২টি পর্বে ৬৪ জেলার গণহত্যা, গণকবর ও বধ্যভূমি লেখাগুলো প্রকাশিত হলো।
‘বাংলাদেশের গণহত্যা’ নিয়ে ইতিমধে্য অসংখ্য বই প্রকাশিত হয়ছে। তারপরও আমার এই বই কেন? আমি প্রায় ১০ বছর ধরে বিভিন্ন বইপত্র, নানা জায়গায় ঘুরে, নানা তথ্য সংগ্রহ করে ৬৪ জেলার গণকবর ও বধ্যভূমিগুলোকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছি, যা নতুনভাবে পুরোনো ইতিহাসকে তুলে ধরা। এই বইয়ের প্রতিটি তথ্য-উপাত্ত সঠিকভাবে যাচাই বাছাই করে লেখার সর্বোচ্চ চেষ্টা করেছি। এক্ষেত্রে আমার নিজস্ব কোনো মতামত নেই।
বাংলাদেশের গণহত্যা এখনো আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। এটা আমাদের জন্য বড় বেদনাদায়ক। অথচ, বাংলাদেশের গণহত্যা বিশ্বের অন্যতম ভয়াবহ, বৃহৎ গণহত্যা। এর স্বীকৃতির জন্য আমরা বেশ কয়েক বছর ধরে নানা উদ্যোগ নিচ্ছি। আন্তর্জাতিক সেমিনার, বই প্রকাশনা করা, আন্তর্জাতিকভাবে তুলে ধরার নানা প্রচেষ্টা। সেই প্রচেষ্টার ফলস্বরূপ এই বইটি।
বইয়ে ১০টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ে বাংলাদেশের জন্ম হুট করে যে হয়নি, বহু সংগ্রাম, ত্যাগ তিতিক্ষা, আত্মত্যাগের মাধ্যমে পাওয়া, তা তুলে ধরবার আপ্রাণ চেষ্টা করেছি। দেশভাগের পর কাশ্মীর যুদ্ধ, কলকাতা ও নোয়াখালী দাঙ্গা, ভাষা আন্দোলন, যুক্তফ্রুন্ট সরকার, ৬৪-এর দাঙ্গা, ভারত-পাকিস্তান যুদ্ধ, উনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচন ও মার্চের উত্তাল দিনগুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরেছি।
দ্বিতীয় অধ্যায় আলোচনা করেছি—গণহত্যার সংজ্ঞা, গণহত্যার সনদ, সনদের গুরুত্ব, জাতিসংঘের গণহত্যা প্রতিরোধবিষয়ক বিশেষ উপদেষ্টা রাষ্ট্রগুলো, বাংলাদেশের গণহত্যার সময়ে পাকিস্তান সেনাবাহিনীর শারীরিক নির্যাতন, হত্যাকাণ্ড ও ধর্ষণের ধরণ এবং সেই সঙ্গে আলোচনা করেছি বর্তমান সময়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গণহত্যা নিয়ে যুক্তরাষ্ট্রের লেমকিন ইনস্টিটিউটের বক্তব্য।
তৃতীয় অধ্যায়, পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের সেনা অভিযানের সাংকেতিক নাম বা কোডনেম দিয়েছিল ‘অপারেশন সার্চলাইট।’ এই অপারেশন সার্চলাইট নিয়ে বিস্তারিত আলোচনা। এই আলোচনা ফুটে তুলে চেষ্টা করেছি, বাংলাদেশের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত। এই পরিকল্পনার অনেকের মনে করেন ১৯৭১ সালের ১৮ মার্চের এক সপ্তাহে আগে। মেজর জেনারেল খাদিম হুসাইন রাজা আ স্ট্রেঞ্জার ইন মাই ঔন কান্ট্রি ইস্ট পাকিস্তান, ১৯৬৯-১৯৭১ বইয়ে লিখেছেন তাঁর বাসায় রাও ফরমান আলীর সঙ্গে নিয়ে অপারেশন সার্চলাইটের খসড়া তৈরি করেন।
চতুর্থ অধ্যায়, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের সহযোগী সংগঠন আল-বদর, রাজাকার ও আল-শামস এক ভয়াবহ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে লিপ্ত ছিল। তারা দেশের ৬৪ জেলাকে একটা বর্বর আর নারকীয় হত্যাযজ্ঞ ভূমিতে পরিণত করেছিল। দেশের ৬৪ জেলায় এই বধ্যভূমিগুলো এখনো অবিস্মরণীয় হয়ে আছে। গণহত্যা জাদুঘরের জরিপে এখন পর্যন্ত ৩০ হাজার গণহত্যা, গণকবর, বধ্যভূমি ও নির্যাতন কেন্দ্রের তথ্য পাওয়া গেছে। আমি এই বইয়ে চেষ্টা করেছি, বিভিন্ন বই, পত্রপত্রিকা ও প্রত্যক্ষ পরিদর্শনের থেকে পাওয়া ৬৪ জেলার গণকবর ও বধ্যভূমিগুলো তথ্য তুলে ধরতে। এখনো যা আছে, তাই চূড়ান্ত নয়, আরও অনাবিষ্কৃত রয়েছে।
পঞ্চম অধ্যায়, বাংলাদেশের গণহত্যা অন্যতম নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের স্বীকার হয়েছেন নারীরা। তাঁদের ওপরে চরম অসভ্যতা, নিষ্ঠুরতা, পাশবিকতা ও বর্বরতা নিয়ে এই অধ্যায় আলোচনা করেছি। সেই সঙ্গে বাংলার সূর্য সন্তান বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের বিষয়।
ষষ্ঠ অধ্যায়, বাংলাদেশর স্বাধীনতা যুদ্ধে জনমত গঠনের জন্য অন্যতম ভূমিকা রাখে গণমাধ্যম। বাংলাদেশের ভয়াবহ, বিভীষিকাময় গণহত্যার ঘটনাকে বিশ্বব্যাপী তুলে ধরার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আন্তর্জাতিক গণমাধ্যম। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত কয়েকটি গুরুত্বর্পূণ প্রতিবেদন তুলে ধরেছি।
সপ্তম অধ্যায়, ১৯৭১ সালে গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত এমন কয়েকজন প্রত্যক্ষদর্শীদের কথা তুলে ধরেছি। তাঁদের বক্তব্য ফুটে উঠেছে, বাংলাদেশের গণহত্যার ভয়াবহ চিত্র।
অষ্টম অধ্যায়, বাংলাদেশের সঙ্গে বিশ্বের অন্যান্য গণহত্যাগুলো সঙ্গে তুলনা ও বিশ্লেষণ করা।
নবম অধ্যায়, গণহত্যার ফলে এদেশের মানুষের ওপর যে মানসিক চাপ সৃষ্টি হয়। সেই মনস্তাত্ত্বিক ভাবনা তুলে ধরা।
দশম অধ্যায় আলোচনা করা হয়েছে, ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচার ও বিচার কার্যকর নিয়ে। এখানে চেষ্টা করেছি, আন্তর্জাতিকভাবে মানবতাবিরোধী অপরাধ ও বিচার কীভাবে সম্পূর্ণ হয়েছিল এবং বাংলাদেশে যুদ্ধপরাধীদের বিচার ও কার্যকর।
বাংলাদেশের ৬৪ জেলার গণহত্যা, গণকবর ও বধ্যভূমি এবং আন্তর্জাতিক গণমাধ্যম বইটি প্রকাশের আগে অত্যন্ত সুন্দরভাবে পর্যালোচনা করা, নানা বিষয় তথ্য ও পরামর্শ দেওয়া, ভুল-ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ইতিহাসবিদ ও গবেষক শ্রদ্ধেয় ড. একেএম শাহনাওয়াজ স্যারকে। বইটি প্রকাশের জন্য নানাভাবে সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়েছেন লেখক ও গবেষক প্রিয়জিৎ দেবসরকার, শিশুসাহিতি্যক সাইদুজ্জামান রওশন, গবেষক ও আলোকচিত্রী সাহাদাত পারভেজ, সাংবাদিক রাশেদুল আলম রাসেল ও কবিবন্ধু নর্মদা মিথুন—তাঁদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। পাঠকরা এই বইটি পড়ে সমৃদ্ধ হলে, আমার শ্রম সার্থক হবে।
মহান মুক্তিযুদ্ধে যাঁরা সক্রিয় অংশ নিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, আত্মাহুতি দিয়েছেন সেইসব দেশপ্রেমিকদের আত্মার প্রতি জানাই বিন্রম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
আবু সাঈদ
আদাবর, ঢাকা
abusayedone@gmail.com
The post বাংলাদেশের ৬৪ জেলার গণহত্যা, গণকবর ও বধ্যভূমি এবং আন্তর্জাতিক গণমাধ্যম appeared first on স্বপ্ন ‘৭১ প্রকাশন.
একুশ শতকে তারুণ্য: দেশ উন্নয়নে কর্মপন্থা ও পদক্ষেপ
এই বই সিরিজের ধারণাটি জন্ম নিয়েছে একটি মৌলিক প্রশ্ন থেকে; একুশ শতকের দ্রুত পরিবর্তনশীল সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতায় তরুণরা কি কেবল দর্শক থাকবে, নাকি তারা নিজেদের চিন্তা, গবেষণা ও লেখার মাধ্যমে উন্নয়ন ভাবনার দিকনির্দেশনা দেবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এই গ্রন্থমালার সূচনা। বাস্তবতা হলো, তরুণদের মধ্যে চিন্তা, অভিজ্ঞতা ও সম্ভাবনার কোনো অভাব নেই। তারা মাঠপর্যায়ে কাজ করছে, নানামুখী উদ্যোগ নিচ্ছে এবং সময়ের সংকটগুলো প্রত্যক্ষ করছে। কিন্তু এই অভিজ্ঞতাগুলো গবেষণাভিত্তিক লেখা ও প্রকাশনার মাধ্যমে দৃশ্যমান করার সুযোগ খুবই সীমিত। ফলে তরুণদের কণ্ঠ নীতিনির্ধারণ, একাডেমিক আলোচনা এবং উন্নয়ন ভাবনার মূলধারায় যথাযথভাবে প্রতিফলিত হয় না। এই বই সিরিজ সেই শূন্যতা পূরণের একটি কাঠামোবদ্ধ প্রয়াস। এই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে একুশ শতকে তারুণ্য: দেশ উন্নয়নে কর্মপন্থা ও পদক্ষেপ গ্রন্থটি পঞ্চম সংযোজন। কর্মসংস্থান, নেতৃত্ব, দক্ষতা, উদ্যোগ, জলবায়ু সংকট ও সামাজিক দায়বদ্ধতার মতো সময়োপযোগী বিষয়গুলোকে কেন্দ্র করে গ্রন্থটি সম্পাদিত হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক গবেষণা ও উন্নয়ন সংস্থা গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড লার্নিং (GCFIL) এবং বাংলাদেশ গবেষণা সংসদ–এর যৌথ উদ্যোগে। এই সিরিজের পূর্ববর্তী গ্রন্থগুলো ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বইমেলায় প্রকাশিত হয়েছে এবং মূলত তরুণ লেখকদের গবেষণাভিত্তিক লেখায় সমৃদ্ধ। এর আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো তরুণ লেখকদের সৃজনশীল লেখনী সক্ষমতা গড়ে তোলা। তাই গ্রন্থ রচনার প্রক্রিয়াটি কেবল লেখা সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি। নতুন লেখকদের নিয়ে দল গঠন, গবেষণা পদ্ধতি ও একাডেমিক লেখালেখি নিয়ে আলোচনা, যৌথ চিন্তার বিকাশ, বিষয় নির্বাচন, তথ্য সংগ্রহ, সাহিত্য পর্যালোচনা, একাধিক ধাপে লেখা ও সম্পাদনা, সহকর্মী পর্যালোচনা এবং চূড়ান্ত সম্পাদনার মধ্য দিয়ে এটি একটি পূর্ণাঙ্গ শেখার অভিজ্ঞতায় রূপ নিয়েছে। এই পুরো প্রক্রিয়াটি সচেতনভাবে গবেষণা–ভিত্তিক সক্ষমতা নির্মাণের লক্ষ্যে পরিচালিত হয়েছে। এই সিরিজ প্রকাশের মূল লক্ষ্য হলো তরুণদের মধ্যে প্রমাণভিত্তিক চিন্তা, বিশ্লেষণধর্মী লেখালেখি ও প্রকাশনার সংস্কৃতি গড়ে তোলা, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের ভাবনা তুলে ধরতে পারে এবং লেখক ও চিন্তানায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। একই সঙ্গে দলগত কাজ, যোগাযোগ, নেতৃত্ব ও সমালোচনামূলক চিন্তার দক্ষতা বিকাশও এই উদ্যোগের অবিচ্ছেদ্য অংশ। এই গ্রন্থটি নিখুঁত হওয়ার দাবি করে না। বরং এটি শেখার একটি চলমান প্রক্রিয়ার অংশ। প্রতিটি লেখায় তরুণ লেখকদের আন্তরিকতা, দায়বদ্ধতা ও সময়কে বোঝার চেষ্টা স্পষ্ট। সীমিত পরিসরের মধ্যেও তারা একুশ শতকের তরুণ সমাজের উদ্যোগ, চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে দায়িত্বশীল ও বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করার চেষ্টা করেছে। এটি কোনো সমাপ্তি নয়; এটি একটি দীর্ঘমেয়াদি ধারণার শুরু, যেখানে তরুণরা আর কেবল আলোচনার বিষয় নয়, বরং উন্নয়ন ভাবনার সক্রিয় নির্মাতা। এই বিশ্বাস থেকেই এই উদ্যোগের জন্ম এবং এই বিশ্বাসকেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এই গ্রন্থমালার মূল উদ্দেশ্য।
শাকিল মালিক
প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী
গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড লার্নিং (জিসিএফআইএল), ইউএসএ
The post একুশ শতকে তারুণ্য: দেশ উন্নয়নে কর্মপন্থা ও পদক্ষেপ appeared first on স্বপ্ন ‘৭১ প্রকাশন.
বরিশাল বিবরণী
প্রকাশকের নিবেদন
তৃণমূল পর্যায়ে পাঠক তৈরি করার লক্ষে্য জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে জেলা ও বিভাগীয় বইমেলার আয়োজন করা হয়। বরাবরের মতো এবারও স্বপ্ন ’৭১ প্রকাশন এতে অংশ নেয়। ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ময়মনসিংহ বিভাগীয় বইমেলা। যেখানে আমরা প্রকাশ করি শহর ময়মনসিংহের ইতিকথা নামে বইটি। যার প্রকাশনা উৎসবও হয় মেলায়। এমন আয়োজন বিভাগীয় বইমেলার ইতিহাসে এই প্রথম। আর ময়ময়সিংহের বইমেলায় খোদ সেই শহর নিয়েই গ্রন্থ প্রকাশ করাও ছিল একটি বিশেষ ঘটনা। যাহোক, বইটি স্থানীয় বিদগ্ধ পাঠকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। এই কারণে আমাদের ভাবনায় এল আঞ্চলিক গ্রন্থমালা সিরিজ বই হলে তা স্থানীয় বইপ্রেমীদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এর মাধ্যমে তৃণমূলের ঐতিহাসিক উপাদানও সংরক্ষণ করা যাবে। যা ভবিষ্যতের গবেষকদের জন্য সহায়ক গ্রন্থ হিসেবে কাজে আসবে। সেই পরিকল্পনা থেকেই উনিশ শতকের মধ্যভাগে কবি ও সাংবাদিক ঈশ্বরচন্দ্র গুপ্তের বরিশাল ভ্রমণের বিবরণ নিয়ে সংকলনগ্রন্থ বরিশাল বিবরণী। বলা যায় এটি আঞ্চলিক গ্রন্থমালা সিরিজের দ্বিতীয় বই।
আমাদের তাৎক্ষণিক পরিকল্পনা বাস্তবরূপ পেত না যদি বইটির সম্পাদক আমাদের আহ্বানে এগিয়ে না আসতেন। দ্রুততম সময়ে পাণ্ডুলিপিটি দেওয়ার জন্য লেখক-গবেষক তায়েব মিল্লাত হোসেনকে অশেষ ধন্যবাদ। বরিশাল বিবরণী আমরা প্রকাশ করছি বরিশাল বিভাগীয় বইমেলা ২০২৫ সামনে রেখে। ইতিহাসসমৃদ্ধ এই বই বরিশালবাসীর বিশেষ সমাদর পাবে বলে আমাদের বিশ্বাস।
আবু সাঈদ
The post বরিশাল বিবরণী appeared first on স্বপ্ন ‘৭১ প্রকাশন.
শহর ময়মনসিংহের ইতিকথা
হিমালয় গিরি তখনো ঘুমিয়ে আছে গহ্বরে। সময়টা আজ হতে পাঁচ-সাড়ে পাঁচ হাজার বছর পূর্বের। আসাম উপসাগরের জলরাশি আছড়ে পড়ছে মধুপুর বনাঞ্চলে। পলি জমতে থাকে, সৃষ্টি হয় নতুন ভূমি—যা আজকের বৃহত্তর ময়মনসিংহ। মহাভারতের বর্ণনায় আছে ভারতের পূর্বপ্রান্তে লৌহিত্য প্রদেশ ও তার পূর্বে লৌহিত্য সাগর ছিল (লৌহিত্য ব্রহ্মপুত্র নদের আাদি নাম। তখন এ নদ বিস্তৃত ও জলপূর্ণ থাকত বলে লৌহিত্য সাগর বলা হত)। এই লৌহিত্য প্রদেশ ও লৌহিত্য সাগরের মাঝেই ছিল ময়মনসিংহ অঞ্চল।
The post শহর ময়মনসিংহের ইতিকথা appeared first on স্বপ্ন ‘৭১ প্রকাশন.
দৈনন্দিন জীবনে কারুশিল্প
মানুষ সভ্য হওয়ার অন্যতম প্রধান দুটি উপাদান হলো তার যৌক্তিক ও শৈল্পিক চিন্তাধারার বিকাশ। সভ্যতা বিকাশের আদিপর্বে মানুষ কৃষিকাজ ও পশুপালনের মাধ্যমে যাযাবর জীবন থেকে শৃঙ্খল জীবনে থিতু হওয়া শুরু করে। যৌক্তিক চিন্তাধার মাধ্যমে কৃষিকাজ ও কারিগরি বিষয়ে উৎকর্ষ সাধিত হয় এবং ক্রমাগত খাদ্যান্বেষণ ও পরিভ্রমণের প্রয়োজনীয়তা না থাকায় উদ্ভূত উদ্বৃত্ত সময়ে মানুষ তার শৈল্পিক দিকের বিকাশ লাভের সুযোগ পায়, যার সুপ্তরূপ আদিম গুহাচিত্রে দেখা যায়।
কালক্রমে কয়েক হাজার বছরে মানুষের শিল্পসত্তার ব্যাপক বিস্তার ঘটেছে; প্রায় আড়াই হাজার বছর আগে প্রাচীন বৈদিক যুগে শিল্পশাস্ত্র রচিত হয় যেখানে চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য, নগর পরিকল্পনা, সংগীতশাস্ত্র, নৃত্যকলাসহ বিভিন্ন বিষয়ের শ্রেণিবিন্যাস দেখা যায়। ফাইন আর্টস বা চারুকলার বিশেষায়িত ক্ষেত্রগুলো সভ্যতার বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। রেনেসাঁ, নিওক্লাসিকাল, মডার্ন, পোস্ট-মডার্নসহ বিভিন্ন বিপ্লব ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে। প্রচলিত ফাইন আর্টস, স্থাপত্য, সাহিত্য প্রভৃতি সৃজনশীল ক্ষেত্র এবং সমকালীন সমাজ, অর্থনীতি, সংস্কৃতি ও বর্তমান প্রেক্ষাপটে টেকনোলজি একে অপরকে পারস্পরিকভাবে প্রভাবিত করে।
সভ্যতার সাথে শিল্পের এই ক্রমবিকাশের সমান্তরাল কিন্তু প্রায় অপরিবর্তিত আরেকটি মাধ্যম হলো কারুশিল্প। ফাইন আর্টসের ক্ষেত্রে শিল্পকর্মের উদ্ভব ঘটে শিল্পীর ইচ্ছায়, যেখানে তার বিশ্বাস, অনুভূতি ও চিন্তার বহিঃপ্রকাশ সম্পূর্ণ স্বাধীনভাবে প্রকাশিত হয়। বিপরীতে কারুশিল্পের উৎপত্তি মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয়তা থেকে। যেমন—থালা-বাসন, সানকি, কিংবা শিকা; অথবা শীতলপাটি, ঝুড়ি, তালপাখা। শিল্পের মাত্রা সংযোজিত হচ্ছে যখন মানুষ সংশ্লিষ্ট পণ্য তৈরিতে তার হাজার বছরের জ্ঞান ও দক্ষতা, অধিকাংশ ক্ষেত্রেই যা বংশানুক্রমে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত, এবং এর সৌন্দর্যবর্ধনে তার নিজস্ব লোকায়ত আচার, বিশ্বাস, ধর্ম বা সংস্কৃতির প্রতিফলন ঘটায়। কারুশিল্পের ক্ষেত্রে কাঁচামালের বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ; মাটি, বাঁশ, বেত, কিংবা কাঠ থেকে একই ধরনের পণ্য তৈরি সম্ভব নয়, এর প্রক্রিয়া আলাদা। কাদামাটিকে হাতে যেভাবে আকার দেয়া যায়, বাঁশ কিংবা বেতের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়, বরং এদের আঁশের গঠনের কারণে বুনন প্রক্রিয়ার সাহায্য নিতে হয়। ধাতব শিল্পের ক্ষেত্রে, যেমন—পিতল বা কাঁসা, ছাঁচের ব্যবহার দেখা যায়। নকশিকাঁথার বুননে লোকায়ত গল্প বা ঘটনার চিত্র ফুটে ওঠে। কারুশিল্প তাই কোনো একটি স্থানের একেবারে মাটি থেকে উঠে আসা একটি শিল্পমাধ্যম।
কারুশিল্পকে শিল্প হিসেবে স্বীকৃতি পেতে বেশ অপেক্ষা করতে হয়েছে। সামাজিক শ্রেণিবিন্যাসে কারুশিল্পীরা ঐতিহাসিকভাবেই উপেক্ষিত ছিলেন; কামার, কুমার, ছুতোর, চামার—কটাক্ষের সম্বোধনে এদের নিচুবর্ণের পেশাজীবী হিসেবে দেখা হয়েছে এমনকি গত শতকের শুরুতেও। এদের বিভিন্ন পাড়ার নাম আজও পাওয়া যায়—পাটুয়াটুলী পটুয়া আর কামারদের জায়গা, শাঁখারিবাজারে শাঁখারিদের ডেরা, তাঁতিবাজার তাঁতিদের এলাকা, সূত্রাপুর সূত্রধরদের (যারা কাঠের কাজ করেন) কাজের স্থান, এরকম আরও অনেক উদাহরণ পাওয়া যাবে শুধু ঢাকা শহরেই। কিন্তু কারুশিল্প যে একটি নির্দিষ্ট স্থান বা দেশের জন্য আলাদাভাবে পরিচয় বহন করতে পারে এবং এর মধ্যেও যে গভীরভাবে সৃজনশীল শিল্পবোধের বহিঃপ্রকাশ ঘটতে পারে তা বর্তমান সময়ে সহজেই অনুমেয়। চীনের মাটির কাজ আর বাংলার মাটির কাজ এক নয়, কারণ দুই দেশের মাটির উপাদান, মান, জলবায়ু, পণ্য তৈরির কারিগরি বিভিন্ন দিক অবশ্যই আলাদা, একই সাথে পাত্রের অলংকরণও নিজ নিজ দেশের বা স্থানের সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল।
শিল্পবিপ্লব পরবর্তী সময়ে দৈনন্দিন জীবনের নিত্যপ্রয়োজনীয় অনেক জিনিসের উৎপাদন কারখানাগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে নতুন উৎপাদিত পণ্য কারুপণ্যের তুলনায় সহজলভ্য, ব্যবহারে সহজ ও দামে কম হওয়ায় কারুশিল্প হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। কিন্তু বর্তমান সময়ে কারখানায় উৎপাদিত সমসাময়িক কাঁচামাল যেমন—প্লাস্টিক, পলিথিন, ও মেলামাইনের প্রাকৃতিক পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়ার প্রেক্ষিতে মানুষ আবার কারুশিল্পের প্রতি ঝুঁকছে। বেশির ভাগ কারুপণ্য সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে প্রস্তুত হওয়ায় এদের পরিবেশবান্ধব হিসেবে বিবেচনা করা যায়। দেশের পরিচিতি ও ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রেও কারুশিল্পের ভূমিকা অনবদ্য। বর্তমান সময়ে কারুশিল্প স্বমহিমায় উদ্ভাসিত হবার অপার সম্ভাবনা উন্মুক্ত হচ্ছে।
এই বইটিতে শিল্পবিষয়ক গবেষক শামীমা রসুল বাংলাদেশের কারুশিল্পকে তুলে ধরার প্রয়াস নিয়েছেন এর ইতিহাস ও শ্রেণিবিন্যাসের মাধ্যমে; একই সাথে সামাজিক, অর্থনৈতিক ও ব্যবহারিক দিক বিবেচনায় কারুশিল্পের ভূমিকা ও সম্ভাবনার কথাও বিবৃত করেছেন। বইটি সাধারণ পাঠককে দেশের বিস্তৃত ও বিস্মৃত বিভিন্ন ধরনের কারুশিল্পের ব্যাপারে অবগত করবে বলে বিশ্বাস করি।
বইটির সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।
মোহাম্মদ তাহাজিবুল হোসেন
সহকারী অধ্যাপক
ইতিহাস, তত্ত্ব ও সমালোচনা বিভাগ
স্থাপত্য বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা
The post দৈনন্দিন জীবনে  কারুশিল্প appeared first on স্বপ্ন ‘৭১ প্রকাশন.
করোনাপঞ্জি
করোনা সংকটে  নগরের কোলাহল থেমে যায় গতিহীন শুদ্ধতায়।  মানবজাতি এক অপূর্ব মৈত্রিবন্ধনে জাত-পাত-দেশ-কাল-পাত্র-ধর্ম-বর্ণ-বিশ্বাস  সব গেছে তলিয়ে সুনামির তীব্রতায়। মানুষ প্রায় সবাই দাঁড়াবে ভেদাভেদ ভুলে এক জমিনে।  মনে হচ্ছে অদ্ভুত অন্ধকার ঢেকে দেবে এই মানবতা। ব্যক্তি বাঁচে একাকী… গৃহ অন্তরীণ হয়ে।  মৃত্যু মহামারির এই সংকটে বেড়েছে বেঁচে থাকার আকাঙ্ক্ষা। বেঁচে থাকার এই আকুতি নিয়ে আমরা সত্যকে উপলব্দধি করি। মানব সভ্যতা অনেক উদ্ভাবন আর আবিষ্কারে সমৃদ্ধ হয়েছে। বিশ্বজুড়ে মানুষ জয় করছে জীবন জীবিকার প্রতিটি ধাপে। মানুষের আয়ু বাড়ছে। মা ও শিশু মৃত্যুর হার কমছে আমাদের দেশে। আমরা যতটা এগিয়েছি জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তি, রাজনীতি-শিল্প-সাহিত্য, সমাজ-সংস্কৃতিতে ঠিক একই ভাবে মুখোমুখী হচ্ছি নতুন নতুন অসুখ-বিসুখ আর ভাইরাস ব্যাক্টেরিয়ার ভয়াবহ প্রকোপে।  কোভিড-১৯ ভাইরাস সারা বিশ্বের মানুষের সকল কর্মকান্ড স্তব্ধ করে মানুষে মানুষে স্থানিক দূরত্ব তৈরি করে নতুন বিশ্বব্যবস্থা গড়ে তুলেছে। স্বল্প কয়েক বছরের এই ব্যবস্থা সারা বিশ্বের সামাজিক-অর্থনৈতিক ব্যবস্থাকে এক কঠিন সংকটের মুখে দাঁড় করিয়েছে। করোনাকালীন সময়ের কথা এখন মনে করতে গেলে আমাদের বিভীষিকাময় আতংক সৃষ্টি হয়। ভয়াল সেই সব স্মৃতি আমাদের মনকে গভীরভাবে নাড়া করে। করোনাকালীন মহামারির ভয়ানক স্মৃতিকে ফারাহ জাবীন শাম্মী রোজনামচার আকারে উপস্থাপন করেছেন কিন্তু একই সাথে সেই সময়কার সামাজিক-অর্থনৈতিক এবং মানবিক বিষয়গুলোকে মনের গভীর থেকে উপলব্ধি করার চেষ্টা করেছেন। প্রতিদিনের এই সব বিবরণ শুধু তথ্যবহুলই নয় বরং যে কোনো পাঠকের অনুভূতিকে ছুঁয়ে যাবে অতলে। এই বইয়ের বেশ কিছু অংশ আমি দ্রুত পড়েছি। কোনো কোনো ঘটনা আমাকেও কাঁদিয়েছে। ২১ জুলাই ২০২০ আমার স্ত্রী কোভিড আক্রান্ত হয়ে ৫২ দিন হাসপাতালে মৃত্যুর সাথে সাহসের সাথে লড়েছেন কিন্তু চিকিৎসকদের সকল প্রচেষ্টা আর সেই সময়ে প্রাপ্ত ওষুধপত্র কোনো কিছুই তাঁকে বাঁচাতে পারেনি। কোভিড ১৯ ভাইরাসের করাল গ্রাসে বিশ্বে নেমে এসেছে মহামারি, অসহায় হয়েছে সারা বিশ্বের তাবৎ মানুষ, লাঞ্ছিত হয়েছে পুরো মানবতা। লেখিকা এই গ্রন্থে সময়কে যেভাবে দলিলবন্দী করেছেন তাতে ঘটনার বাস্তবতা এবং আকস্মিকতা যেমন: ঐতিহাসিক গুরত্বের সাথে বিবেচিত হয়েছে। গ্রন্থকার ঠিক একইভাবে মানুষের পারিপার্শ্বিক অবস্থা, সমাজের রূঢ় অসহায়ত্ব এবং নানাবিধ সংকটকে শৈল্পিক বুননে উপস্থাপন করেছেন। আমরা এসবকিছু ভুলে আবার বাঁচতে শিখছি; স্মৃতি হাতরে মানবিক হওয়ার চেষ্টা করছি; আত্মোপলব্ধির মাধ্যমে কঠিন বাস্তবতা থেকে নতুন কিছু আহরণ করার চেষ্টা করছি। বইটি আন্তরিক অনুভূতির সাবলিল প্রকাশ। সুলিখিত এই গ্রন্থটি পাঠকপ্রিয়তা পাবে, এই প্রত্যাশা। বইটি সব ধরণের পাঠককে সমানভাবে আকর্ষণ করবে বলে আমি বিশ্বাস করি।
ড. মো. গোলাম রহমান
সম্পাদক, আজকের পত্রিকা, সাবেক প্রধান তথ্য কমিশনার, চেয়ারম্যান ও অধ্যাপক (অব.), গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
The post করোনাপঞ্জি appeared first on স্বপ্ন ‘৭১ প্রকাশন.